নিউজটি শেয়ার করুন

পটিয়ায় ১’শ বছরের পুরনো মসজিদের পাশে বাথরুম! ছড়াচ্ছে দুর্গন্ধ, অপসারন দাবি

পটিয়ায় ১'শ বছরের পুরনো মসজিদের পাশে বাথরুম! ছড়াচ্ছে দুর্গন্ধ, অপসারন দাবি

পটিয়া প্রতিনিধি: পটিয়ায় ১’শ বছরের পুরনো ঐতিহ্যবাহী জিরি ফকিরা মসজিদ। যার নামে নামকরন করা হয়েছে স্থানীয় বাজার এলাকা।

শতবছরের পুরনো এই মসজিদটির পুরাতন ভবন ভেঙ্গে এবার নতুনভাবে ভবন করা হচ্ছে।

যার পাশের জায়গায় রয়েছে স্থানীয় নুরুল আমিনের ২য় তলার একটি ভবন।

স্থানীয় মুসল্লিদের অভিযোগ ভবনের ২য় তলা সম্প্রসারন করে নুরুল আমিন বাথরুম করলে সেটি মসজিদের দেওয়ালে লেগে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে এবং সম্প্রসারন করা বাথরুমের একাংশ মসজিদের সীমানায় ঢুকে গেছে। এমতাবস্থায় স্থানীয়দের মাধ্যমে মুসল্লিরা বিষয়টি সমাধানের চেষ্টা করলেও তা মানতে নারাজ নুরুল আমিন।

এঘটনায় পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

এব্যাপারে নুরুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোন রিসিভ করেনি।পরে ক্ষুদে বাতা পাঠালেও কোন উত্তর পাওয়া যায়নি।

এব্যাপারে পটিয়া থানার এস আই মমিনুল জানান, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং ঘটনা স্থলে গিয়ে প্রাথমিকভাবে সত্যতা পেয়েছি। মসজিদের পবিত্রতা রক্ষার্থে অতিদ্রুত সময়ে মসজিদ এলাকা থেকে বাথরুম সরিয়ে নেওয়ার দাবি স্থানীয় মুসল্লিদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here