নিউজটি শেয়ার করুন

পটিয়ায় ১’শ বছরের পুরনো মসজিদের পাশে বাথরুম, দুর্গন্ধের কারণে অপসারণের দাবি

পটিয়া প্রতিনিধি: পটিয়ায় ১’শ বছরের পুরনো ঐতিহ্যবাহী জিরি ফকিরা মসজিদ। যার নামে নামকরন করা হয়েছে স্থানীয় বাজার এলাকা। শতবছরের পুরনো এই মসজিদটির পুরাতন ভবন ভেঙ্গে এবার নতুনভাবে ভবন করা হচ্ছে। যার পাশের জায়গায় রয়েছে স্থানীয় নুরুল আমিনের দ্বিতীয় তলার একটি ভবন।

স্থানীয় মুসল্লিদের অভিযোগ ভবনের দ্বিতীয় তলা সম্প্রসারন করে নুরুল আমিন বাথরুম করায় সেটি মসজিদের দেওয়ালে লেগে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে। সে সম্প্রসারন করা বাথরুমের আংশিক অংশ মসজিদের সীমানয় ডুকে গেছে।

এমতবস্থায় স্থানীয়দের মাধ্যমে মুসল্লিরা বিষয়টি সমাধানের চেষ্টা করলেও তা মানতে নারাজ নুরুল আমিন।

এ ঘটনায় পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

এব্যাপারে নুরুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোন রিসিভ করেনি।পরে ক্ষুদে বার্তা পাঠালেও কোন উত্তর পাওয়া যানি।

পটিয়া থানার এসআই মমিনুল জানান, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং ঘটনা স্থলে গিয়ে প্রাথমিকভাবে সত্যতা পেয়েছি। মসজিদের পবিত্রতা রক্ষার্থে অতিদ্রুত সময়ে মসজিদ এলাকা থেকে বাথরুম সরিয়ে নেওয়ার দাবি স্থানীয় মুসল্লিদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here