পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল অভিযান চালিয়ে উপজেলার খরনা রাস্তার মাথা এলাকা হতে ১০০০ পিস ইয়াবাসহ একজন ক্যাম্প পালানো রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে।
তার নাম শামছুর আলম (১৬)। সে কক্সবাজার জেলার টেকনাফের ১২ নং বালুখালী ক্যাম্পে তার পরিবারের সাথে থাকে। তার পিতার নাম বাচা মিয়া। তারা মিয়ানমার হতে সে দেশের সেনাবাহিনীর নির্তযানে পালিয়ে আসা রোহিঙা শরনার্থী।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খরনা রাস্তার মাথা এলাকা হতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ টিমের সদস্যদের হাতে গ্রেফতার হন। এসময় তার পরনের পেন্টের পকেট হতে ১০০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ কার্যালয় চট্টগ্রাম ‘খ’ সার্কেলের সহকারী উপ-পরিদর্শক এ কে এম আজাদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারি একজন মাদক ব্যাবসায়ী কক্সবাজার হতে ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। সে পরিবহনের কৌশল পাল্টানোর জন্য পটিয়া খরনা রাস্তার মাথা এলাকায় নেমে অন্য গাড়িতে উঠার সময় তাকে আমরা চ্যালেঞ্জ করে তার পরনের পেন্টে থাকা ১০০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করি।
জিজ্ঞাসাবাদে সে জানান, ইয়াবা গুলো সে চট্টগ্রামে নিয়ে যাওয়ার উদ্দোশ্যে কক্সবাজার হতে নিয়ে আসছে।
শামছুর আলমের বিরুদ্ধে মাদক আইনে পটিয়া থানায় মামলা রজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।








