Site icon CPLUSBD.COM

পটিয়ায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৪

পটিয়া প্রতিনিধিঃ  চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার কমলমুন্সিরহাট এলাকায় বুধবার গভীর রাতে একটি কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে ৮ হাজার ২৪৫ পিচ ইয়াবাসহ তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার মৃত মো. ইউনুছ মিয়ার পুত্র মোহাম্মদ আলী (৪০), কুমিল্লা জেলার নতুন নলচর গ্রামের মনু ব্যাপারীর পুত্র মো. ইসলাম (৩৫), নরসিংদী জেলার মনহরদী গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র মো. আবদুর রহিম (২০)।

পরেরদিন বৃহস্পতিবার দুপুরে উপজেলার শান্তিরহাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ হাজার পিচ ইয়াবাসহ শহীদুল ইসলাম (৩০) কে গ্রেফতার করেছে।

সে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার জাফর আহমদের পুত্র। শহীদ যাত্রীবাহী বাস থেকে নেমে সিএনজি গাড়িতে ওঠার সময় পটিয়া থানার এসআই মো. নাজমুল তাকে গ্রেফতার করেন।

 এসময় কক্সবাজার ছেড়ে আসা কার্ভাড ভ্যান (ঢাকা মেট্রো ট-২২-৪৬৩৮) তল্লাশি চালিয়ে ৮ হাজার ২৪৫ পিচ ইয়াবা উদ্ধার করেছে।

পটিয়া থানার উপ-পরিদর্শক মোহাম্মদ খালেদ জানিয়েছেন, ইয়াবা পাচারের খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি স্থানে অভিযান চালানো হয়েছে। এ ব্যাপারে পটিয়া থানায় পৃথক দুইটি মামলা রেকর্ড করা হয়েছে।