পটিয়া প্রতিনিধি: পটিয়ায় ১০ হাজার ইয়াবাসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ই) জুন ভোর ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ এই ৬ জনকে গ্রেফতার করা হয় পটিয়া থানার কচুয়াই ইউপিস্থ কমল মুন্সির হাট বাজারে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে কক্সবাজার হতে ঢাকা গামী একটি মিনি ট্রাক তল্লাশী করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা ।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ ইউনুছ (২৯),আব্দুল আলীম প্রঃ আমিন (২৮), কবির আহমদ প্রঃ কবির সওদাগর (৪৬), আব্দুল জলিল (৫০), সাবেক মেম্বার সব্বির আহমদ (৬৪), হাসান আহমদ প্রঃ হাসান সওদাগর (৫৫)। এদের সবার বাড়ি টেকনাফে।
এসময় ইয়াবা বহনকারী মিনি ট্রাকটি জব্দ করা হয়। এই সংক্রান্তে পটিয়া থানায় মামলা রজু করা হয়েছে।








