পটিয়া প্রতিনিধি: তারেক রহমানের নির্দেশে পটিয়ায় ১০ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন বিএনপি নেতা এনামুল হক এনাম।
এসময় এনামুল হক এনাম বলেন, দেশের মানুষ আজ একটি ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করছেন। মানুষের পেটে খাবার নেই। আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীরা চট্টগ্রামের দৈনিক আয়ের ক্ষুধার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ বিভিন্ন সেবামূলক কর্মসূচি অব্যাহত রেখেছে। মহান আল্লাহ যেন বাংলাদেশের মানুষের প্রতি গায়েবি সাহায্য দান করেন। বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করুন।
তিনি আরো বলেন, সারাদেশে সরকারি ছুটি ঘোষণা হওয়ার পর থেকেই নগরীর বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রীসহ স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন সামগ্রী বিতরণ করে যাচ্ছি। ইনশাআল্লাহ এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এনামুল হক এনাম নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সমাজের অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ান, সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুর রহিম, সাবেক চেয়ারম্যান মোজাফফর আহমেদ টিপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, চেয়ারম্যান মফজল আহমেদ চৌধুরী, চেয়ারম্যান শফিকুল ইসলাম, মইনুল আলম ছোটন,চেয়ারম্যান খলিলুর রহমান,মনির আহমেদ সেলিম, চেয়ারম্যান জামাল, চেয়ারম্যান মাহাবু,একে এম জসিম উদ্দিন সাইফুদ্দীন, গাজী আবু তাহের, ইব্রাহিম সওদাগর, আবুল বশর সওদাগর, কলিম উল্লাহ, নুরুল আবছার,নুরুল হক, আবুল হোসেন, মান্নান তালুকদার, গাজী রেজাউল, পেয়ারু মোজাম্মেল,ইউনুস, সোহেল, আলম মেম্বারসহ স্থানীয় নেতৃবৃন্দ।








