পটিয়া প্রতিনিধি: পটিয়া পুলিশের অভিযানে ১২০ লিটার চোলায় মদ সহ ২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পটিয়া থানা পুলিশ।
চোলায় মদসহ ধৃত আসামীরা হলো পটিয়া উপজেলার কোলাগাও ইউনিয়নের পাচুরিয়া গ্রামের নাথ পাড়া এলাকার রমনী মোহন নাথের পুএ তপন নাথ (৪৬) ও একই ইউনিয়নের নলন্দা মজিদ তালুকদার বাড়ির কামরুল আলমের পুত্র দিদারুল আলম (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৩১) মে বিকাল সাড়ে ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে চোলায় মদসহ আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।








