নিউজটি শেয়ার করুন

পটিয়ায় ১৮ হাজার ২২৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১

পটিয়া প্রতিনিধি: পটিয়ায় র‌্যাব-৭ অভিযান চালিয়ে ১৮ হাজার ২২৫ পিচ ইয়াবাসহ এক চালককে গ্রেফতার করেছে।
ইয়াবাসহ লন্ডন এক্সপ্রেস পরিবহনের চালক মো. বাদশা মিঞা (৩৮) কে গ্রেফতার করা হয়েছে।
সে নারায়নগঞ্জ জেলার সিদ্ধেরগঞ্জের মৃত হাশেম মিয়ার পুত্র।
শনিবার রাত ২টা ৫০ মিনিটের সময় র‌্যাব-৭ পটিয়া সদরের বাইপাস এলাকা ইয়াবাসহ চালক গ্রেফতার করে।
পুলিশ জানায়, চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়ক হয়ে প্রায় সময় ইয়াবার চালান বিভিন্ন কৌশলে পাচার হয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব- ১৫-৩১৬০) পটিয়া বাইপাস এলাকায় তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচ থেকে ১৮ হাজার ২২৫ পিচ ইয়াবা উদ্ধার করে।
র‌্যাব-৭ এর এএসআই মো. মনিরুজ্জামান বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে এবং পুলিশের অভিযানও অব্যাহত রয়েছে।