নিউজটি শেয়ার করুন

পটিয়ায় ২ গুদামে আগুন

পটিয়া প্রতিনিধি: পটিয়া পোস্ট অফিস মোড় এলাকায় ২টি গুদামে আগুনে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শনিবার (৩১ জুলাই) বিকাল ৩টা দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ব্যাংকার শাকিল জানান, প্রায় বিকাল ৩টা সময় আমি ভাত খেতে বসি। হঠাৎ আগুন আগুন চিৎকার শুনে ছুটে এসে দেখি আমাদের পাশের ২টি গুদামে আগুন।মৃলত কিছু মাদকাশক্ত লোক প্রতিনিয়ত এখানে বসে মাদক সেবন করে থাকে। তাদের সিগারেটের আগুন থেকে আজকে এই অগ্নিকান্ড ঘটনা ঘটেছে।

আগুনে গুদামে থাকা অধিকাংশ মালামাল পুড়ে গেছে বলে তিনি জানান।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পাওয়া মাএ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here