Site icon CPLUSBD.COM

পটিয়ায় ৩১ লাখ ৭৭ হাজার পিচ ইয়াবাসহ আটক দুই

পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামে পটিয়া হতে ২ কোটি ৩১ লাখ টাকার ৭৭ হাজার ইয়াবা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার উপজেলার শান্তিরহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ফটিকছড়ি থানার হেয়াকো গ্রামের জয়নাল আবেদিন মজুমদারের ছেলে ইমাম হোসেন মজুমদার(২৬), জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট এলাকার আব্দুল মালেকের ছেলে মীর হোসেন(২৯)।
এ ব্যাপারে র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক এএসপি মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কোটি ৩১ লাখ টাকার ৭৭ হাজার পিচ ইয়াবা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহণে বাবহৃত একটি ( চট্টমেট্রো-গ-১২ ৯৫০৬) প্রাইভেটকার জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।