নিউজটি শেয়ার করুন

পটিয়ায় ৪ গরু চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

পটিয়ায় ৪ গরু চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

পটিয়া প্রতিনিধিঃ  পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামে চার গরু চোরকে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

বুধবার (১৪ জুলাই) রাত্রে গরুসহ ৪ জন চোরকে আটক হয় হয়।

আটককৃতরা হলেন, বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী গ্রামের মৃত রফিক আহমদের পুত্র মোহাম্মদ আলী (৩৪), একই উপজেলার আপেল আহমদ টেকের তালুকদার বাড়ির মো. শামসুল আলমের পুত্র মো. ইব্রাহিম প্রকাশ আলমগীর (২৪), পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের নলান্ধা গ্রামের শামসুল আলমের পুত্র মো. রাসেল (২৬) ও বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী গ্রামের মো. নুরুল ইসলামের পুত্র মো. নাছের (৫০)।

জানা যায়,গত বুধবার রাত সাড়ে ১০টায় স্থানীয় লোকজন ৪ গরু চোরকে গণপিটুনি দিয়ে গরু ও সিএজি সহ চোরদেরকে পুলিশে সোপর্দ করেন।

পটিয়া থানার উপ পরিদর্শক কৈং মারমা জানায়, একটি সিএনজি করে চোরাই গরুসহ পাচারের সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদেরকে আটক করে এবং পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।