নিউজটি শেয়ার করুন

পটিয়ায় ৭ দিন ধরে নিখোঁজ এক বৃদ্ধা

পটিয়া প্রতিনিধি: পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের শ্রীমাই এলাকা থেকে রুশনারা বেগম (৫৫)নামের এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন।

তিনি কচুয়াই ৯নং ওয়ার্ডের ফেরদৌস মিয়ার স্ত্রী। বৃদ্ধার পুত্র মো. বেলাল উদ্দিন বাদী হয়ে পটিয়া থানায় গত বুধবার রাতে একটি নিখোঁজ ডাইরী করেন। ডাইরী নং- ১২৬২।

জানা গেছে, উপজেলার কচুয়াই ইউনিয়নের শ্রীমাই এলাকার ফেরদৌস মিয়ার স্ত্রী গত ১৩ নভেম্বর নিখোঁজ হন। গায়ের রং ফর্সা, মুখ মন্ডল- গোলাকার, উচ্চতা- ৫ ফুট ২ ইঞ্চি, লম্বা কালো চুল এবং কালো বোরকা পড়া ছিলেন।

বৃদ্ধার পুত্র মো. বেলাল উদ্দিন জানিয়েছেন, তার মা প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এবং বাড়িতেই থাকতেন। ৬ দিন পর পটিয়া থানায় একটি ডাইরী করা হয়েছে। কোন সহৃদয়বান ব্যক্তি তার মাকে পেলে পটিয়া থানায় অথবা উল্লেখিত ঠিকানায় খবর দেওয়ার অনুরোধ জানান।