পটিয়া প্রতিনিধি: পটিয়া উপজেলার পাচুরিয়া এলাকায় পৃথক অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। ৮টি দোকানের নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
সোমবার গভীর রাতে পটিয়া এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার পাচুরিয়া এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পিপলু বড়ুয়া, সন্তোষ নাথ, নান্টু নাথসহ ৮জনের দোকান পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়।
স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ হাসান জানিয়েছেন বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে তাদের এলাকার ৮টি দোকানের মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।








