নিউজটি শেয়ার করুন

পটিয়া ইউএনও অফিসে দুর্ধর্ষ চুরি

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

শনিবার গভীর রাতে প্রধান অফিস সহকারীর রুমের তালা ভেঙে দুইটি আলমিরা ভেঙে নগদ অর্থ চুরি করে নিয়েছে।

জানা গেছে, শনিবার রাত অনুমান ২টা ৩৭ মিনিটে সংঘবদ্ধ চোরের দল ইউএনও অফিসে সিসি ক্যামেরার পিছন থেকে একটি বিস্কুটের প্যাকেট দিয়ে ডেকে অফিসের ২য় তলায় কৌশলে প্রবেশ করেন। প্রায় দুই ঘন্টা ধরে তালা ভেঙে অফিসের দুইটি আলমিরা থেকে প্রায় ৫ লক্ষ টাকা নগদ অর্থ নিয়ে যান। প্রতিদিনের রবিবার সকালে অফিসে খুললে প্রধান সহকারী অমর কান্তি দাশের অফিস কক্ষের তালা ভাঙা এবং দুইটি আলমিরা ভেঙে নগদ অর্থ লুট করে নিয়ে যান। ইউএনও অফিসের নিচে নৈশ্যপ্রহরী বিমল নাথ দায়িত্ব থাকলে চোরের দল কৌশলে প্রবেশ করে তালা ও আলমিরা থেকে অর্থ লুট করে নিয়ে গেছে।

পটিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা হাবিবুল হাসান জানিয়েছেন, উপজেলার চারিদিকে ১৬টি সিসিটিভি ক্যামরা রয়েছে। চোরের দল কৌশলে প্রবেশ করে অফিসের প্রধান সহবারী রুমের তালা ভেঙে আলমিরা থেকে অর্থ নিয়ে গেছে। অফিসের উত্তর সাইডে জ্যাম্পিং করে দ্বিতীয় তলায় উঠে তালা ও আলমিরা ভেঙে অর্থ নিয়ে গেছে।