Site icon CPLUSBD.COM

পটিয়া এসএসসি পরিবারের পক্ষ থেকে ১৭ ইউনিয়ন ও ১ পৌরসভায় খাদ্যসামগ্রী প্রদান

চন্দনাইশ প্রতিনিধি: করোনা ভাইরাসের কারনে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া নিন্ম আয়ের শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদানের লক্ষে কয়েকজন তরুণের প্রচেষ্টায় গঠিত হয় পটিয়া উপজেলার বিভিন্ন এলাকার ১৯৭২ থেকে ২০২০ সালের এএসসি ব্যাচের শিক্ষার্থীদের অনলাইন ভিত্তিক সংগঠন পটিয়া এসএসসি পরিবার।

করোনা পরিস্থিতিতে অসহায় নিন্ম-মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করার উদ্যোগ গ্রহণ করেন যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসেছেন পটিয়া উপজেলায় ১৯৭২ সাল থেকে ২০২০ ব্যাচ পর্যন্ত এসএসসি পরীক্ষা দেয়া মানবিক মানুষগুলো।

সংগঠন সংশ্লিষ্টরা জানান, অনলাইনে যোগাযোগের মাধ্যমে অর্থ সংগ্রহ করে পটিয়া উপজেলার ১৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৬২ টি ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে নিন্ম আয়ের অসহায় মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের তালিকা প্রস্তুত করেছেন পটিয়া এসএসসি পরিবারের স্বেচ্ছাসেবকরা। শুক্রবার (৮ মে) থেকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের দুইটি কক্ষে খাদ্যসামগ্রী (চাল, আলু, পেঁয়াজ, তেল, চিড়া, ছোলা, লবন, চিনি) প্যাকেট করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন সাইফুদ্দিন সুমন, রায়হানুল হক, আবদুল্লাহ্ আল নোমান, ইখলাসুর রহমান জনি, মোঃ নুরুল আমিন খোকনসহ পটিয়া এসএসসি পরিবারের সদস্যবৃন্দ।

রবিবার (১০ মে) থেকে তালিকা অনুযায়ী অসহায় পরিবারগুলোর ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রীগুলো পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।