পটিয়া প্রতিনিধি: পটিয়ায় খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠান গত শনিবার দুপুরে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
এতে শিক্ষার্থীদের মধ্যে প্রতি ক্লাশে ৪ শত সেট নতুন বই সহ বিভিন্ন ক্লাশে ১৬ শত সেট বই বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম ছিদ্দিক বই বিতরণ উদ্ধোধন করেন।এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ছালেছা বানু,সহকারী শিক্ষক মমতাজ বেগম,মিতা দেব,সর্বানী চৌধুরী,এনামুল হক,বিল্লাল হোসেন মজুমদার,আফিয়া বেগম,বিকাশ কান্তি ভট্টাচার্য্য,দিলরুবা আফরোজা চৌধুরী,আমেনা আক্তার,আবুর কালাম,জসিম উদ্দিন প্রমুখ শিক্ষকবৃন্দ।








