নিউজটি শেয়ার করুন

পটিয়া থানায় হামলা: হাইকোর্টে হেফাজত ইসলামের চার নেতা-কর্মীর জামিন

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের পটিয়া থানায় হামলার মামলায় হেফাজত ইসলামের চার নেতা-কর্মীর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

বুধবার (৪ আগস্ট) বিকালে হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল বেঞ্চ জামিন শুনানী শেষে এ আদেশ দেন।

জামিনপ্রাপ্ত আসামীরা হলেন- মো. ফোরকান উদ্দিন, মো. জসিম উদ্দিন, মো. মকবুল ইসলাম চৌধুরী ওরফে ফারুক ও সোহেল।

আসামী পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল করিম ও মো. আল আমীন আবদুল্লাহ। রাষ্ট্রপক্ষে শুনানী করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রেজাউল হক।

মূলত: গত ২৩ মার্চ বিকেলে হেফাজতের কর্মীরা মিছিল বের করে। এরপর তারা চট্টগ্রামের পটিয়া থানায় হামলা চালায় বলে মামলার অভিযোগে বলা হয়েছে।

এ ঘটনায় ৩০ মার্চ পটিয়া থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।এই মামলায় অজ্ঞাত ৭/৮ শ নেতাকর্মীকে আসামি করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here