সিপ্লাস প্রতিবেদক: পটিয়া থানাধীন ইন্দ্রোপুল বাইপাস মোড় এলাকা থেকে আনুমানিক ২৮ লক্ষ টাকা মূল্যের ৯,৩৫০ পিস ইয়াবাসহ জান্নাতুল ফেরদৌস শিল্পী (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৭।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে তাকে আটক করে।
আসামী জান্নাতুল ফেরদৌস শিল্পী (৩০), স্বামী- আব্দুল হক, সাং- সামার গাঁও, থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী।
র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মোঃ নূরুল আবছার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর পটিয়া থানাধীন ইন্দ্রোপুল বাইপাস মোড় এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।
এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি যাত্রীবাহী বাসকে থামানোর সংকেত দিলে ড্রাইভার বাসটি র্যাবের চেকপোস্টের সামনে থামায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন মহিলা বাস থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা আসামী জান্নাতুল ফেরদৌস শিল্পী (৩০), স্বামী- আব্দুল হক, সাং- সামার গাঁও, থানা- সেনবাগ, জেলা- নোয়াখালীকে আটক করে। এ সময় নিজ হেফাজতে থাকা ব্যাগ তল্লাশী করে ৯,৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ২৮ লক্ষ টাকা।
আটককৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।








