Site icon CPLUSBD.COM

পটিয়া পৌরসভায় জিএম কেমিক্যাল কারখানায় জরিমানা ও সিলগালা

সিপ্লাস ডেক্স: পটিয়া পৌরসভার আমজুর হাটে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে জিএম কেমিক্যাল নামের একটি কারখানায় ৪ ভুয়া প্রতিষ্ঠানের ৭ ব্রান্ডের মশার কয়েল তৈরির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী (ভূমি) কমিশনার মুহাম্মদ ইনামুল হাছান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ অভিযান পরিচালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিসের সহকারী পরিচালক (সিএম)  মো. মোস্তাক আহম্মেদ, ফিল্ড অফিসার (সিএম) মো. আশিকুজ্জামান ও মো. তারেক রহমান।  অভিযানে জিএম কেমিক্যালে উৎপাদিত আনুমানিক ১০০ কার্টন (৩০ হাজার পিস) মশার কয়েল ধ্বংস এবং প্রায় ৪০০ কার্টনসহ (১ লাখ ২০ হাজার পিস) কারখানা সিলগালা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী (ভূমি) কমিশনার মুহাম্মদ ইনামুল হাছান জানান, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ওই কেমিক্যাল কারখানায় মশার কয়েল উৎপাদন করা হচ্ছিল। যা নিম্নমানের ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।