নিউজটি শেয়ার করুন

পটিয়া পৌরসভায় ভোট গ্রহণ চলছে: কাউন্সিলর প্রার্থীকে অপহরণের অভিযোগ

পটিয়া প্রতিনিধি: ৪র্থ ধাপে আজ রোববার পটিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সব ওয়ার্ডে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হচ্ছে বলে জানা গেলেও, ১ নং ওয়ার্ডে ডালিম প্রতীকের প্রার্থী আবদুল খালেক অপহরণ হয়েছে দাবি করছে তার পরিবার।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছে, অপহরণ নাকি আত্মগোপনে জানিনা, আমরা ২টি বিষয়ে মাথা রেখে কাজ করছি।সকাল থেকে এখনো পযন্ত সুষ্ঠু নির্বাচন হচ্ছে।
পটিয়ায় মোট ভোটার ৩৯ হাজার ৭৮৭।
পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৮টি ভোট কেন্দ্র রয়েছে।
তার মধ্যে মহিলা ১৮ হাজার ৮৬২ ও পুরুষ ভোটার ২০ হাজার ৯২৫।
অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিকুর রহমান জানিয়েছেন, ইভিমের মাধ্যমে পটিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্তও প্রশাসনের লোকজন ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। সুষ্ঠু ও শান্তিপুর্ন নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যাবস্থা নেওয়া হয়েছে।