Site icon CPLUSBD.COM

পটিয়া পৌরসভা পুজা কমিটির সভাপতি হলেন তরুণ আ. লীগ নেতা প্রণব দাশ

পটিয়া প্রতিনিধিঃ বাংলাদেশ পুজা পরিষদ পটিয়া পৌরসভার সভাপতি মনোনীত হয়েছেন তরুণ আওয়ামী লীগ নেতা প্রণব দাশ। তিনি পটিয়া পৌরসভা আওয়ামী লীগের ৬ নং ওয়ার্ডের সভাপতি৷

শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যায় পটিয়া উপজেলা ও পৌরসভা পুজা পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে তরুণ আওয়ামী লীগ নেতা প্রণবকে সভাপতি মনোনীত করা হয়েছে৷

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার এমপি সামশুল হক চৌধুরী। ডাঃ দিলীপ ভট্টাচার্য্যের উদ্বোধনী বক্তব্য শেষে মঙ্গলপ্রতীপ প্রজ্জলন করেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের পটিয়া পৌরসভার সভাপতি বিমল মিত্র।

পরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম শামসুজ্জামান, চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ দেবু, দক্ষিণ জেলা আ’লীগের সদস্য বিজন চক্রবর্তী, পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, জিতেন কান্তি গুহ।

পৌরসভা পুজা কমিটির সভাপতি প্রণব দাশ আসন্ন দুর্গা পুজা উপলক্ষ্যে সকলের সহযোগিতা কামনা।