Site icon CPLUSBD.COM

পটিয়া পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আহম্মদ নুর চৌধুরীর মনোনয়ন দাখিল

পটিয়া প্রতিনিধিঃ আগামী ১৪ ফেব্রয়ারী আসন্ন পটিয়া পৌরসভা নিবার্চনে ৯নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করেছেন আহম্মদ নুর চৌধুরী।

গত রবিবার বিকেলে উপজেলা নিবার্চন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন দাখিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন আক্তার হোসেন চৌধুরী,ইয়াছিন নুর চৌধুরী,জাহাঙ্গীর আলম চৌধুরী,ওবাইদুর রহমান সুমুন চৌধুরী,ইফতেখার সুমন চৌধুরী প্রমুখ। 

কাউন্সিলর প্রার্থী আহম্মদ নুর চৌধুরী বলেন, পটিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডে জনগনের আশা আঙ্খকা প্রতিফলনের জন্য ও উন্নয়নের ধারাকে বেগবান করতে এবং সার্বিক পরিবর্তনের লক্ষ্যেই কাউন্সিলর পদে নিবার্চনে অংশ নিয়েছি। ওয়ার্ড বাসি’র সহযোগিতা ও দোয়ায় বিজয়ী হলে সন্ত্রাস ও মাদক মুক্ত এবং আধুনিক মডেল ওয়ার্ডে রূপান্তর করা হবে ইনশাআল্লাহ।