পটিয়া প্রতিনিধি: চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে পটিয়ায় আওয়ামী লীগের মনোনীত নৌকার মেয়র প্রার্থী আইয়ুব বাবুল ১৪ হাজার ৮৩৬ ভোটে বিজয়ী হয়েছেন।
রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোট দিয়েছেন।
কিছু কিছু কেন্দ্রে গোলযোগ হলেও রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনা করা হয়। এতে পটিয়ায় নৌকা প্রতীকের প্রার্থী আইয়ুব বাবুল ১৪ হাজার ৮৩৬ ভোটে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী নুরুল ইসলাম সওদাগর ১ হাজার ৪৯৪ ভোট পেয়েছেন। মেয়র পদে অন্য দুইজন হলেন-জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শামসুল আলম মাষ্টার পেয়েছে ১ হাজার ১১৭ ভোট। মোমবাতি প্রতীকের প্রার্থী এম আলী হোছাইন ইসলামী ফ্রন্ট পেয়েছেন ৮৫৬ ভোট।
কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, ১নং ওয়ার্ডে মোহাম্মদ নাছির (উটপাখি) ১২৭০ ভোট পেয়ে নিবাচিত,নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল খালেক (ডালিম) পেয়েছেন ৪৯ ভোট। ২নং ওয়ার্ডে ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন(উটপাখি) ১৪৬০ ভোট পেয়ে নিবাচিত,নিকটতম প্রতিদ্বন্দ্বী সন্জীব দাশ (টেবিল ল্যাম্প ) পেয়েছেন ১০৬৯ ভোট। ৩নং ওয়ার্ডে গিয়াস উদ্দিন আজাদ (ডালিম) ১২০৪ভোট পেয়ে নিবাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু ছৈয়দ পেয়েছেন ৫১৪ ভোট। ৪নং ওয়ার্ডে গোফরান রানা(পান্জাবী) ১৩৭৯ ভোট পেয়ে নিবাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবছার(উটপাখি) পেয়েছেন ১০৬৪ ভোট। ৫ নং ওয়ার্ডে বিনাপ্রতিন্দ্বীতায় জসিম উদ্দিন নিবাচিত হয়। ৬নং ওয়ার্ডে শফিউল আলম (টেবিল ল্যাম্প ) ১৩২৭ ভোট পেয়ে নিবাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুবেল দাশ বাবু (ব্যাক বোড)৭৭৯ ভোট। ৭নং ওয়ার্ডে কামাল উদ্দিন বেলাল (টেবিল ল্যাম্প ) ৬৪৫ ভোট পেয়ে নিবাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দিন (উটপাখি) ৪১৮ ভোট। ৮নং ওয়ার্ডে সরোয়ার কামাল রাজিব(উটপাখি)১৫৩৭ ভোট পেয়ে নিবাচিত। তার নিকটতম প্রতিন্দ্বী আবদুল মান্নান (ডালিম) ৩৪০ ভোট।ও ৯নং ওয়ার্ডে শেখ সাইফুল ইসলাম (উটপাখি) ১৪৩৯ ভোট পেয়ে নিবাচিত, নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়া চৌধুরী ভুট্ট(টেবিল ল্যাম্প)৪৫৮ ভোট।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১,২,৩ ওয়াডে বুলবুল আকতার (চশমা) ৩২২৪ ভোট পেয়ে নিবাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাতেমা বেগম (জবাফুল) ১৭২৭ ভোট। ৪,৫,৬ ইয়াসমিন আকতার চৌধুরী (আনারস) ৫০৮৩ ভোট পেয়ে নিবাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (জোৎসা আক্তার(চশমা) ৮১৪ ভোট। ও ৭,৮ , ৯ ফেরদৌস বেগম(চশমা) ২৮৬৮ ভোট পেয়ে নিবাচিত হয় নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারজানা ইয়াছমিন (আনারস)২৭৪৫ ভোট ।
কেন্দ্র ভিত্তিক ফলাফল ঘোষণা করার পর পটিয়া পৌর নির্বাচনের বেসরকারি ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মো. তারিফুজ্জামান বিজয়ী প্রার্থীদের নাম ঘোষনা করেন।
এসময় প্রার্থীদের সঙ্গে পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোছাইনী, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পটিয়া পৌরসভা নির্বাচনে এবার ৯টি ওয়ার্ডে ১৮টি ভোট কেন্দ্রে মোট ভোটার ৩৯হাজার ৭৮৭। তার মধ্যে মহিলা ১৮ হাজার ৮৬২ ও পুরুষ ২০ হাজার ৯২৫।

