Site icon CPLUSBD.COM

পটিয়া পৌর নির্বাচনে ১২ জন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, বিনা প্রতিদ্বন্দিতায় জয়ের পথে ১ জন

পটিয়া প্রতিনিধি: পটিয়া পৌরসভা নির্বাচনের প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার ১২ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।

এর মধ্যে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ের পথে রয়েছেন ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জসিম উদ্দিন।

প্রত্যাহার করা অন্য কাউন্সিলর প্রার্থীরা হলেন- ১নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী রেহানা আকতার মুন্নি, আবদুল মালেক, মো. ইয়াছিন আকরাম, নজরুল ইসলাম, মীর মো. আবদুর রহমান,২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম, একই ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থী শাহনাজ বেগম, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ মো. বেলাল, মো. ইব্রাহিম, ৫নং ওয়ার্ডের মো. নুরুল ইসলাম, এম খোরশেদ গণি, মুজিবর রহমান।

পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার আরাফাত আল হোছাইনী বলেছেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে পটিয়া পৌরসভার ১২জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে গেছেন।

উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি পটিয়া পৌরসভার নির্বাচন ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে।