পটিয়া প্রতিনিধি: পৌরসভা নির্বাচন নিয়ে বিক্ষোভ করেছে দলের নেতাকর্মীরা। নির্বাচনে মেয়র পদে মো: তৌহিদুল আলম কে দলের মনোনয়ন দেয়ার দাবীতে জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শুক্রবার (১৫ জানুয়ারী) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ের পটিয়া সরকারী কলেজ গেইটস্থ দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে এক বিক্ষোভ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করেন। সমাবেশে বক্তারা পটিয়া পৌরসভা বিএনপির সহ সভাপতি ও বিগত নির্বাচনে বিএনপির দলীয় মেয়র প্রার্থী মোহাম্মদ তৌহিদুল আলমকে আসন্ন পৌরসভা নির্বাচনে দলের মেয়র পদে মনোনয়ন প্রদানের দাবী জানান।
তারা বলেন, তৌহিদ দলের দু:সময়ে দলের পক্ষ থেকে মেয়র পদে নির্বাচন করে ষড়যন্ত্রের কারণে হেরে যায়। তিনি বিগত পাঁচ বছর দলীয় নেতাকর্মীদের পাশে থেকে সবাইকে সাহস যুগিয়েছেন। মামলা হামলায় ও নির্যাতিন নেতাকর্মীদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।
বর্তমানে দলের সুসময়ের এক ব্যক্তি যেখানে গত নির্বাচনে মামলা হামলার ভয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনিই এখন মনোনয়ন লাভের জন্য উঠে পড়ে লেগেছেন। এসব সুযোগ সন্ধানী মানুষদের বয়কট করতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন পৌরসভা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবছার উদ্দিন, সাবেক ছাত্রনেতা নুরুল হাকিম, এনামুল হক এনাম, জমির উদ্দিন আহমদ, নুরুল কবির, নুরুল আলম, আলমগীর বাবু, মো: আলী, নাজিম উদ্দিন, আবদুল মোমেন, দিদারুল ইসলাম, মো: ফোরকান, ইলিয়াছ ওসমান, মোকাররম, রনি, ওমর ফারক সুমন, জমির উদ্দন, শরীফ, নাজিম উদ্দিন নাজু, বেলাল উদ্দিন, শহীদ, বাবলু, রিপন, মিজান, মন্নান, ইদ্রিস, জিয়া, দিল মোহাম্মদ, মো: সেলিম, মো: হাসান, ইরফান হোসেন, রিজুয়ানুল ইসলাম, বাবু, জাহেদুল ইসলাম নয়ন, জুয়েল, আজিম, তানবীর রিয়াদ, রায়হান, বাবু, সাকিব, মাহিন, মারুফ, সাকিব, মানিক, সায়েম, ইফতেখার, হিজবুল বাহার।








