নিউজটি শেয়ার করুন

পটিয়া পৌর সদরে বিভিন্ন স্কুলে গিয়ে মাস্ক বিতরণ করলেন পৌর মেয়র আইয়ুব

পটিয়া প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘ দিন স্কুল বন্ধ থাকার পর আজ থেকে স্কুল খুলে দেওয়ায় ছাত্র/ ছাত্রীরা যেমন খুশি তেমনি অবিভাবকরাও খুশি।

করোনা ভাইরাসের সংক্রমণ যাতে না বাড়ে সে জন্য পটিয়া পৌর সদরে বিভিন্ন স্কুলে গিয়ে মাস্ক বিতরণ করলেন পৌর মেয়র আইয়ুব বাবুল।

এই আরো উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিল গোফরান রানা, কাউন্সিল জসিম উদ্দিন, মহিলা কাউন্সিল জেসমিন আক্তার, রাহাত স্কুলের প্রধান শিক্ষক আজাদ শরিফ, সহকারী প্রধান শিক্ষক সাংবাদিক এটিএম তোহা, মোহছেনা মডেল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা চাদ সুলতানা সহ আরো অনেকে।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্য পৌর মেয়র বলেন,অনেক দিন স্কুল বন্ধ থাকার পর আজকে থেকে আপনাদের স্কুল খুলছে। স্কুলে আসার জন্য যে নিয়ম করে দিয়েছে সে নিয়ম মেনে মিয়মিত স্কুলে আসবেন এবং যাতে করোনা ভাইরাসের সংক্রমণ না বাড়ে সেজন্য সব সময় মাস্ক ব্যবহার করবেন এবং মাদক থেকে দূরে থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here