পটিয়া প্রতিনিধিঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে সারা দেশের ন্যায় পটিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে মিলাদ, দোয়ার আয়োজন করা হয়েছে উপজেলার আদালত মসজিদে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাদ আছর আদালত মসজিদে এ কর্মসূচি পালিত হয়।
দোয়া অনষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য এবং করোনা ভাইরাস থেকে দেশবাসীর মুক্তি কামনা করে মোনাজাত করা হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক হাসানউল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক ইমরান উদ্দিন বশিরের উপস্থাপনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আইয়ুব বাবুল, উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ ফোরকান, ফয়সাল সহ এসময় যুবলীগের দক্ষিন জেলা সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতারা উপস্থিত ছিলেন।








