Site icon CPLUSBD.COM

পটিয়া শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ কালে হুইপ সামশুল হক চৌধুরী

পটিয়া প্রতিনিধিঃ জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, হাজার বছর ধরে পটিয়া অসাম্প্রদায়িক চেতনার চারণ ভূমি। এখানে সব ধর্ম ও বর্ণের মানুষ পরস্পর সহাবস্থানে বিশ্বাসী। যার ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি চলমান করোনাকালে সকলকে স্বাস্থ্যবিধি মেনে পূজা মন্ডপে যেতে হবে। এর ব্যাতিক্রম হলে শুধু নিজের নয়, সমগ্র পূজার্থীদের জন্য মৃত্যু ঝুঁকির আশংকা রয়েছে। তাই সবাইকে পূজা মন্ডপে আসা যাওয়ার সময় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। অন্যতায় প্রশাসন সরকারী নির্দেশনা উপেক্ষা করার দায়ে যে কাউকে জেল জরিমানা করতে পারে। এ সময় হুইপ আরো বলেন, প্রতি বছর পূজারীদেরকে শুভেচ্ছা স্বরুপ পটিয়া ফাউন্ডেশনের মাধ্যমে উপহার সামগ্রী দেয়া হয়। এ বছরও দেয়া হচ্ছে। তবে কোথাও যেন স্বাস্থ্যবিধি লংঘিত না হয় সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।পরে তিনি সবাইকে শারদ শুভেচ্ছা জানান।
তিনি আজ বৃহস্পতিবার পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে পটিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম সামশুজ্জমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যেপক হারুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, বিজন চক্রবত্তী, মাজেদা বেগম শিরু, আবদুল খালেক চেয়ারম্যান, আইয়ুব বাবুল, হাবিবুল হক চৌধুরী, মুজিবুল হক চৌধুরী নবাব, রাখেন ঋশি বিশ্বাস, তাপস কুমার দে, বিশ্বজিৎ দাশ প্রমুখ।