নিউজটি শেয়ার করুন

পটিয়া স্কুল মিলনায়তনে শনিবার উত্তরাধিকার’র প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা

সিপ্লাস ডেস্ক: মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষা, সংস্কৃতি ও সেবাধর্মী সংগঠন উত্তরাধিকার ‘র ১ম প্রতিষ্ঠা বার্ষিকীর ২য় দিনে শনিবার (২৩ জানুয়ারী) বিকাল ৩ টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় হলে আলোচনা সভা,শিক্ষা ও জ্ঞাননির্ভর বই বিতরণ, মনোজ্ঞ গীটার সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

উত্তরাধিকার ‘র প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহাবুুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ব অনুষদের সাবেক ডীন প্রফেসর ডঃ গাজী সালেহ উদ্দিন,”দেশপ্রেম”,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ব অনুষদের প্রফেসর ডঃ ওবায়দুল করিম, “অসাম্প্রদায়ীক বাংলাদেশ গঠনে আমাদের করণীয়” বিশিষ্ট লেখক,কলামিষ্ট ও রাজনীতিক ডঃ মুহাম্মদ মাসুম চৌধুরী “সমাজ অগ্রগতিতে সংগঠনের ভূমিকা”প্রভৃতি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

আলোচনা সভা শেষে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জ্ঞান ও শিক্ষা মূলক বই বিতরণ করা হবে।

শেষে রয়েছে মনোজ্ঞ গীটার সন্ধ্যা।

সংগঠনের সাধারণ সম্পাদক শৈবাল বড়ুয়া আয়োজনে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।