নিউজটি শেয়ার করুন

পটিয়া ৭ রোহিঙ্গা নাগরিক গ্রেপ্তার

পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অভিযান চালিয়ে সাত রোহিঙ্গা নাগরিককে পুলিশ গ্রেপ্তার করেছে।

তারা হলেন-রোহিঙ্গা নাগরিক মো. ইলিয়াছ (২২), জহির আলম(৩০), মো. রফিক (২৮), আলী হোসেন (২২), মোহাম্মদ রফিক (৩৭), মো. সাকের (২৮) ও সামশুল আলম (৪০)।

বুধবার ভোর রাতে এসব রোহিঙ্গাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানান, কচুয়াই এলাকায় পটিয়া থানার এসআই মো. জাহাঙ্গীরের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে সাত রোহিঙ্গাকে গ্রেপ্তার করেন।

পটিয়া থানার ওসি (তদন্ত) জাব্বারুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে সাত রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। রোহিঙ্গা নাগরিক অবৈধভাবে বসবাস করার অপরাধে বৈদেশিক নাগরিক সম্পর্কিত আইন ১৯৪৬ এর ১৪ ধারায় একটি মামলা করা হয়েছে। এই অভিযান অব্যাহত রাখবেন বলে জানান।