নিউজটি শেয়ার করুন

পতেঙ্গায় রাস্তার ময়লা পরিষ্কার করে অনন্য নজির সৃষ্টি করলো মহাজন ঘাটার একদল যুবক

পতেঙ্গায় রাস্তার ময়লা পরিষ্কার করলো একদল যুবক। তারা নিজ দ্বায়িত্বে রাস্তার ময়লা পরিষ্কার করে সৃষ্টি করলো সচেতন নাগরিকের অনন্য নজির।

নগরীর অন্যতম ব্যস্ত সড়ক পতেঙ্গার মহাজন ঘাটা।যার পাশে রয়েছে কর্ণফুলী ইপিজেড।মহাজন’ ঘাটার শ্রী শ্রী শ্মশান কালী বাড়ির মন্দিরের মূল গেটের পাশেই রয়েছে একটি ডাস্টবিন।ডাস্টবিনটি মূলতঃ ফুটপাতের উপর।

জনবহুল এলাকা হওয়ার কারণে প্রত্যেকেই প্রতিদিনই প্রচুর পরিমাণ আবর্জনা এই ডাস্টবিনে ফেলে। যার ফলে আবর্জনার স্তুপ এক পর্যায়ে রাস্তার অর্ধেক অংশ দখল করে নেয়। অন্যদিকে সেই রাস্তায় চলছে ফ্লাইওভারের কাজ।যার ফলে রাস্তা আরো সংকুচিত হয়ে যায়।তাছাড়াও ফ্লাইওভারের ব্যবহৃত পানি এবং আবর্জনা একসাথে মিশে সেই রাস্তাটা পিচ্ছিল হয়ে যায়। ফলে ঘটে সেখানে নানান ধরনের দুর্ঘটনা।

সোমবার রাত আনুমানিক ১২ সময় ৬-৭ টি মোটরসাইকেল পড়ে গিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

পরবর্তীতে ওই এলাকার কয়েকজন তরুণ যুবক এসে রাস্তার আবর্জনা গুলো তাদের নিজ দায়িত্বে পরিষ্কার করে এবং চলাচলের রাস্তা সুগম করে দেয়।

তারা হলেন মো:আজাদ,মান্না শীল,লক্ষণ দে,সঞ্জয় শীল,রাম দে,তুষার শীল,নয়ন চক্রবর্তী, টিপু শীল।