নগরীর পতেঙ্গায় নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে পতেঙ্গা এলাকার ৯নং গুপ্ত খালে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশটি ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পতেঙ্গা ৯নং গুপ্ত খালে পলিথিনে মোড়ানো শিশু সদৃশ বস্তু দেখতে পান লোকজন ।পরে তারা পলিথিন খুলে মৃত নবজাতক দেখতে পায়।যার বয়স অনুমানিক ১দিন।
খবরটি ছড়িয়ে পড়লে শত শত লোকজন ভীড় করতে থাকে।
পরে এলাকাবাসী ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি অবগত করলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার (ওসি) তদন্ত আবদুল্লাহ আল হারুন।








