নিউজটি শেয়ার করুন

পতেঙ্গার নেভাল একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

পতেঙ্গা প্রতিনিধি: চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে ২৪ জুন বুধবারে ‘মিডশিপম্যান ২০১৭-বি’ ব্যাচ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২০ -এ ব্যাচের নবীন কর্মকর্তাদের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এই অনুষ্ঠানের নৌবাহিনীর২০১৭-বি ব্যাচের ৪৪ জন মিডশিপম্যান এবং ২০২০-এ ব্যাচের ২৯ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারসহ সর্বমোট ৭৩ জন নবীন কর্মকতা কমিশন লাভ করলেন। তাঁদের মধ্যে তিনজন মহিলা কর্মকর্তা ও রয়েছেন।

কুচকাওয়াজ শেষে সদ্য কমিশনপ্রাপ্তদের মধ্যে মিডশীপম্যান ২০১৭/বি ব্যাচের মোঃ আসিফ মেহরাজ সকল বিষয়ে সর্বোচ্চ মান অর্জন করে সেরা চৌকস মিডশীপম্যান হিসেবে ‘সোর্ড অব অনার’ লাভ করেন।

এছাড়া মিডশীপম্যান আবু সাদাত মোঃ সায়েম প্রশিক্ষণে ২য় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে ‘নৌপ্রধান স্বর্ণ পদক’ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২০/এ ব্যাচ হতে এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট আব্দুস সামাদ আশিক শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী হিসেবে ‘বীর শ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণ পদক’ লাভ করেন।

রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে চট্টগ্রাম নৌঅঞ্চলের সীমিত সংখ্যক সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।