পতেঙ্গা প্রতিনিধি: এবার পতেঙ্গার ৪০নং ওয়ার্ডে হানা দিল প্রাণঘাতী করোনা ভাইরাস।
মঙ্গলবার (৫ মে) এর নারীর দেহে শনাক্ত হয়েছে করোনা। উক্ত নারী পতেঙ্গার কাটগড় এলাকার ইউছুপ বলির গলির তমিজ আহম্মদের বাড়ির বাসিন্দা বলে থানা সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া বলেন- আমরা খবর পেয়ে ইতিমধ্যে করোনা আক্রান্ত রোগীর বাড়িতে ফোর্স পাঠিয়েছি। এছাড়া ওই নারীর নানার বাড়ি চৌধুরী পাড়ার বাড়িটি লকডাউন করা হয়েছে।
তিনি বলেন- করোনা প্রতিরোধে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। সবাইকে ঘরে থাকতে হবে। উক্ত নারী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসারত অবস্থায় আছে বলে তিনি জানান।








