সিপ্লাস প্রতিবেদক: পতেঙ্গায় কর্ণফুলী নদীতে একটি অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২জন নিহত ও ৩জন আহত হয়েছে।
অগ্নিদগ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ৭টায় পেট্রোসুপার ক্যামিকেল এর জেটিতে এম টি ইরাবতি-১ নামের ট্যাংকারের ইঞ্জিন রুমে ওয়েল সাকশন পাম্পে ইলেকট্রিক শট সার্কিট থেকে আগুন ধরে । এ সময় ঘটনাস্থলে ১ জন টেন্ডল ও ১ জন লস্কর মারা যান।

এ ছাড়া জাহাজের তিন শ্রমিক আবু সুফিয়ান (৪৭), সাহাবুদ্দিন (৬০) ও মনির হোসেন (৩৪)গুরুতর আহত হন।
বন্দর সূত্রে জানা গেছে, ৬০ মিটার লম্বা ও সাড়ে ৩ মিটার ড্রাফটের (জাহাজের পানির নিচের অংশ) ট্যাংকারটি ১২০০ টন পণ্য নিয়ে আশুগঞ্জ থেকে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে সুপার পেট্রোক্যামিক্যাল জেটিতে আসে। জাহাজটির এজেন্ট ঈগল রিভার ট্রান্সপোর্ট। সকালে ট্যাংকারটির ইঞ্জিন রুমে আগুন ধরে গেলে ঘটনাস্থলে ২ জন মারা যান। তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

আগুন লাগার খবর পেয়ে টাগবোট বিএনটি পশুর এবং পোর্ট হইতে কান্ডারি ১ও১০ সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে। অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, আহত অবস্থায় সকাল পৌনে ৯টার দিকে তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করে দেন। আহত ব্যক্তিদের মধ্যে মনির হোসেনের অবস্থা আশঙ্কামুক্ত হলেও আবু সুফিয়ান এবং সাহাবুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঘটনার স্থলে ০১ জন মারা যায় এবং ০৩ জন আহত হয়েছে । উক্ত স্থানে বিএনটি পশুর এবং পোর্ট হইতে কান্ডারি ১ও১০ সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন । আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা যায় ।








