নিউজটি শেয়ার করুন

পতেঙ্গায় কার-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১, আহত ৩

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় মুখোমুখি  কার-মাইক্রোবাস সংঘর্ষে আহত হয়েছেন ৩জন। রোববার (৯ আগষ্ট) রাত ৯টায় মুসলিমাবাদ আউটার রিং রোডে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৩ জন। নিহত ব্যক্তির নাম মহিউদ্দিন (২৫)। তিনি হাটহাজারী উপজেলার এনায়েত বাজার এলাকার জাফর আলমের পুত্র। গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত এবং আহতদের পরিচয় নিশ্চিতভাবে জানাতে পারেনি পুলিশ।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার সহকারি পরিদর্শক আল মাহমুদ বলেন, প্রাইভেটকারে ৫ জন যাত্রী ছিল।

এছাড়া একজন সেনা সদস্য ও চালক সামান্য আহত হয়েছে। কারও নাম জানা যায় নি। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুর্ঘটনায় প্রাইভেট কারের সামনের একপাশ দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে।  প্রাইভেট কারটি রিং রোডের পতেঙ্গা সৈকতের দিকে যাচ্ছিলো এবং মাইক্রোটি ফৌজদারহাট মুখী ছিলো।