Site icon CPLUSBD.COM

পতেঙ্গায় ছেলে শিশুকে ‘যৌন নিপীড়ন’, ২ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: নগরীর পতেঙ্গায় পাঁচ বছরবয়সী এক ছেলে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষককে  গ্রেফতার করেছে পুলিশ।

এরা হলেন- মাকসুদুর রহমান (২৪) ও মামুনুর রশিদ (৩২)। দুজনেরই বাড়ি ফেনীতে। তারা মাদ্রাসা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

পতেঙ্গা মুসলিমাবাদের জমিয়তুল মদিনা এবতেদায়ি মাদ্রাসার এই দুই শিক্ষককে মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়।

পতেঙ্গা থানার ওসি জোবাইর সৈয়দ বলেন, সোমবার রাতে পাশের বাসার ওই শিশুকে ফুঁসলিয়ে মাদ্রাসার অফিসকক্ষে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করেন শিক্ষক মাকসুদুর রহমান। তাকে অপর শিক্ষক মামুনুর রশিদ সহায়তা করেছেন।

“পরে ওই শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে মঙ্গলবার সকালে ওই মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়।’’

এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।