সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার কাঠগড় বাজার এলাকায় এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে।
তার নাম লিপি আক্তার (২৬)।
লিপি আক্তার একই এলাকার মো. আমজাদ উদ্দিনের স্ত্রী।
মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন লিপি আক্তার। এ অবস্থায় উদ্ধার করে সন্ধ্যায় চমেক হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।








