নিউজটি শেয়ার করুন

পতেঙ্গায় বিয়ের রাতেই বরের বাড়ি পুড়ে ছাই

নগরীর পতেঙ্গার মাইজপাড়া আলী মুন্সি মেম্বাররে বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দিনগত রাত আনুমা‌নিক ১ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এতে বেশকয়েকটি বসতঘর সম্পূর্ন জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে । পরে কেইপিজেট ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

শর্টসার্কিট হতে আগুনের সূত্র পাত বলে জানিয়েছেন এলাকাবাসীরা।

এলাকার বাসিন্দা শেখ জাহিদ হাসান বলেন, ঘটনা সময় তাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল তাই বাড়ির সকলে কনভেনশন সেন্টারে ছিল এসময় রাত ১টার দিকে সটসার্কিট হতে আগুন লাগে ঘরবাড়ি পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দা মোঃ রাসেল বলেন, বিয়ের অনুষ্ঠান বলে সবাই ক্লাবে ছিল। বাড়িতে কেউ ছিল না। কেইপিজেট ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।