Site icon CPLUSBD.COM

পতেঙ্গায় রিত্যক্ত বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিপ্লাস প্রতিবেদক: নগরীর পতেঙ্গায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার(১৯ জুন) সন্ধ্যায় পতেঙ্গা রিফাইনারি গেইট এলাকার ৫ নং গল্লির ভিতর পরিত্যক্ত একটি বাড়ি থেকে এই লাশ উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম মো. কাউছার খান জিহাদ(২১)। কাউছার ফেনী সদর দৈলিয়া ফজলুল করিম মেম্বার বাড়ির মুস্তাফিজুর রহমানের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতাল’র পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক শীলব্রত বড়ুয়া বলেন, পতেঙ্গায় রিফাইনারি গেইট এলাকার ৫নং গল্লির ভিতর পরিত্যক্ত বাড়িতে এঙ্গেলের সাথে গলায় রশি দিয়ে ফাঁস দিলে এক যুবকের মৃত্যু হয়।

পরবর্তীতে পতেঙ্গা থানার মাধ্যমে চমেক হাসপাতালের মর্গে লাশ প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।