নিউজটি শেয়ার করুন

পতেঙ্গায় লরি চাপায় গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় লরী টি এম লঙ্কা ট্রান্সপোর্ট নামে একটি লরি (চট্টো মেট্রো ঢ ৮১-১৮৭০) চাপায় এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছে। গাড়ীটি পতেঙ্গা থানায় আটক রয়েছে। তবে গাড়ির চালক পালাতক।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত ৯ টায় পতেঙ্গার কাটগড় মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর নাহার বেগম পটিয়া থানার মো: ইউসুফের স্ত্রী।

নগরীর ডেইল পাড়া একটি ভাড়া বাসা তাদের বসবাস।

নিহত নূরনাহার বেগম গার্মেন্টস থেকে বাড়ি ফেরার পথে কাটগড় মোড়ে রাস্তা পারাপারের সময় লরীর ধাক্কায় আহত হন। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পতেঙ্গার টিআই মনজুরুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ।