সিপ্লাস প্রতিবেদক: পতেঙ্গা সৈকতের অদূরে বঙ্গোপসাগরে ইস্পাত শিল্পের কাঁচামাল (স্ক্র্যাপ) বোঝাই ‘এমভি টিটু-৭’ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জাহাজটির ১৩ নাবিক লাইটার জাহাজে পারাপারের সাম্পানে উঠে প্রান বাঁচান।
বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি নবী আলম বলেন, এমভি টিটু-৭ নামের লাইটার জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের বড় জাহাজ থেকে আমদানি করা স্ক্র্যাপ নিয়ে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটে যাওয়ার কথা ছিল। পতেঙ্গা সৈকত এলাকার হলুদ বয়ার কাছে জাহাজটি ডুবে যায়।
তবে কী কারণে জাহাজটি ডুবেছে তিনি তা বলতে পারেন নি।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানায় , লাইটার জাহাজটি বন্দরের বহির্নোঙর থেকে জেটিতে দেশি-বিদেশি জাহাজ চলাচলের যে চ্যানেল আছে তার থেকে দূরে ডুবে গেছে। তাই জাহাজ চলাচলে সমস্যা হচ্ছে না।

