সিপ্লাস প্রতিবেদক: নগরীর পতেঙ্গা থানাধীন সী-বীচ চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়ার উপকরণসহ ২২ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা (বন্দর) পুলিশ।
সিএমপির মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নোবেল চাকমা শনিবার (৫ জুন) এ তথ্য জানান।
আটককৃতরা হলেন, আব্দুল সবুর(৩৮), মো. জাহাঙ্গীর আলম(৩৮), মো. মোর্শেদ আলম(২৮), মো. মামুনুর রশিদ(২৯), মো. ইব্রাহীম(৩২), মো. মান্নান(৪৬), মো. আব্দুর রহিম(৪২), মো. ইকবাল(৪৪), নুরুল ইসলাম বিপ্লব(৪২), মো. ওসমান গনি(২৪), মো. ইদ্রিস (৪৫), মো. রুবেল(২৮), মো. নুরুল আনোয়ার(৫৫), মো. ফখরুদ্দিন(২৩), মো. আবুল কাশেম(৪০), মো. হালিম(৪০), মো. রানা(২৫), মো. তৌহিদ আফ্রিদি(১৮), মিটন দাশ(২৮), সোহরাব হোসেন(৩৭), মো) সোহেল(২২), মো. সাইফুল(১৮)।
নোবেল চাকমা বলেন, শুক্রবার দিবাগত রাতে পতেঙ্গা থানার সী-বীচ চরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে ২২ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নগদ ৩১ হাজার ৪৪০ টাকা এবং ১৪ প্যাকেট তাস। সবকিছু যাচাই বাছাই শেষ আটককৃতদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হয়েছে।

