চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা ১০নং টিকের মোড় ওমেরা ট্যাংক টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি কাঠের বাট ও হাতলযুক্ত বন্দুক এবং ১ রাউন্ড কাতুজ সহ মোঃ মোবারক (২২) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পতেঙ্গা থানা পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বলে জানিয়েছে এস আই বাবুল আকতার ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃত মোঃ মোবারক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউপি ইউনিয়ন এর শিকদার পাড়া গুরা মিয়ার বাড়ি মোস্তাফিজুর রহমানের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পতেঙ্গা থানার ওসি তদন্ত আবদুল্লাহ আল হারুন তথ্যটি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।








