সিপ্লাস প্রতিবেদক: বৈশ্বিক মহামারী কোভিড-১৯ সচেতনতা ও এডিস মশার বংশবিস্তার রোধে গৃহ ও আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালিসহ বিনামূল্যে মাস্ক বিতরন কর্মসূচি পালন করেন পতেঙ্গা থানা পুলিশ।
শনিবার ৭ আগস্ট সকাল ১১টায় নগরীর পতেঙ্গা থানাধীন বিভিন্ন এলাকায় এ সকল কর্মসূচির আয়োজন করা হয়।
বন্দর বিভাগের ডিসি এসএম মেহেদী হাসান বিপিএম, পিপিএম, পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ এর নেতৃত্বে ৫টি বিটে একযোগে ২৫০০ (দুই হাজার পাঁচশত) মাস্ক বিতরন করা হয়।
এছাড়াও পথচারীদের মাঝেও মাস্ক বিতরণ এবং ডেঙ্গু সচেতনতামূলক কর্মসচি পালন করা হয়। মাইকিং এর মাধ্যমে বাড়ির আশপাশ, নলা নর্দমা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এলাকায়বাসীকে আহবান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, এস আই মনিরুল ইসলাম, বাবুল আকতার, এ এস আই নাসির, এএসআই তসলিম হূদা, এএসআই শাহ আলম, এএসআই হারুন প্রমুখ।








