পটিয়ায় মোটরসাইকেল উল্টে মো. বাবুল (২ে২) নামের এক যুবক নিহত হয়েছেন। সে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন গ্রামের নুরুল আলম সওদাগরের পুত্র।
রবিবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়া উপজেলার ভেল্লাপাড়া ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মো. বাবুল মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম শহর থেকে নিজ গ্রামের বাড়ি পটিয়া উপজেলার কুসুমপুরা এলাকায় ফিরছিল। দুপুরে ভেল্লাপাড়া ব্রীজ এলাকায় পৌছলে এক পথচারীকে বাচাঁতে গিয়ে মোটরসাইকেল উল্টে বাবুল গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। কুসুমপুরা ইউনিয়নের ইউপি মেম্বার মো. জাহাঙ্গীর আলম ঘটনা নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, দুর্ঘটনার পর যুবক বাবুলকে উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে নিলে সেখানে ডাক্তার মৃত ঘোষনা করেন।

