সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি এলাকায় কয়েকশত পথশিশু ও অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে হিউম্যান শ্যাডো অফ বাংলাদেশ নামে একটি সংগঠন।
শুক্রবার ( ৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এইচএসবি এর উপদেষ্টা জিয়া উদ্দিন, সদস্যগণ রাহাত,মাইনুল,আরিন, সানজিদা, মিমতাহুল, নাদিয়া এশা, সায়েম, ফায়েক, ইমন, আদর, মুবতাসিম, জাওয়াদ, রাফি,সাইফ,আবির।
২৭ রমজানে ২০০ জন পথ শিশুদের মাঝে ইফতার বিতরণ এবং মধ্যবিত্তদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে যাত্রা শুরু হয় সংগঠনটির।
তাছাড়াও করোনাকালীন সময়ে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পূরণ করে দেওয়া সহ কিছু ক্যান্সার ও কিডনি রোগী কে প্রায় চল্লিশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ মাইনুল ইসলাম বলেন, “সমাজের সকলের সাহায্য এবং সহযোগিতায় আমরা দ্রুত এগিয়ে যেতে পারবো এবং আরো বেশি অসহায়দের পাশে দাঁড়াতে সক্ষম হব। তাই সকলকে পাশে থাকার অনুরোধ রইল।

