Site icon CPLUSBD.COM

পদত্যাগ করলেন বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি

news in chittagong

শিক্ষার্থীদের তোপের মুখে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন। অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে তাকে প্রত্যাহারে তদন্ত কমিটির সুপারিশের পরদিন সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।

সোমবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রী দিপুমণি সাংবাদিকদের বলেন, আমরা খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগপত্র পেয়েছি। এখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) খোন্দকার নাসিরউদ্দিনের বিরুদ্ধে ওঠা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ বিষয়ে তদন্ত করতে  কমিটি গঠন করে। সেই কমিটি রোববার তাকে ভিসির পদ থেকে প্রত্যাহারের সুপারিশ করে।

উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে ১৮ সেপ্টেম্বর থেকে টানা আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা।

নানা অভিযোবগ বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে গত ১১ দিন ধরে টানা আন্দোলন করে আসছেন।

এমন প্রেক্ষাপটে ২৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় ইউজিসিকে ওই বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক তথ্যাদি জানাতে অনুরোধ করে। এর পরদিন ২৪ সেপ্টেম্বর ইউজিসির সদস্য মুহাম্মদ আলমগীরকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।