রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে শ্রমিক সংকটে বিপাকে পড়া কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছেন ড. হাছান মাহমুদ ছাত্র স্কোয়াড।
শুক্রবার (৩০ এপ্রিল) সকাল থেকে পদুয়া দ্বারিকোপ বিলে মোহাম্মদ জসিম নামে এক কৃষকের প্রায় এক একর ধান কেটে বাড়ি পৌঁছে দেন ছাত্র স্কোয়াডের নেতৃবৃন্দ।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের আহবানে সাড়া দিয়ে এবং সুখবিলাস ফিসারিজ এন্ড প্ল্যান্টেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদের সহযোগিতায় এই কর্মসূচী পালন করছে বলে জানান নেতৃবৃন্দ। ধান কাটার এই কর্মসূচী অব্যাহত থাকবে বলে সংগঠনের নেতৃবৃন্দ জানান।








