নিউজটি শেয়ার করুন

পদ্মা সেতুর নিচ দিয়ে ভারী যান নিয়ে ফেরি চলাচল নিষিদ্ধ

সিপ্লাস ডেস্ক: পদ্মা সেতুর নিচ দিয়ে ভারী যানবাহন নিয়ে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সেতুর নিচ দিয়ে শুধুমাত্র হালকা যানবাহন নিয়ে ফেরি চলাচল করতে পারবে বলে জানান তিনি।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী এসব কথা জানান।

তিনি বলেন, বিকল্প পথে ভারী যান নিয়ে ফেরি চলবে। আজকে থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আঘাত হানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ ঘটনায় ফেরির মাস্টার ও সুকানিকে সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে ৫ সদস্যের কমিটি।

এর আগে গত ২৩ জুলাই সকাল ১০টার দিকে পদ্মা সেতুর ৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহ জালাল।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here